বিশ্বজুড়ে মাইক্রোসফট ৩৬৫ পরিষেবায় বিভ্রাট

৬ জুন, ২০২৩ ০০:০৮  

মাইক্রোসফটের একাধিক পরিষেবায় বিভ্রাট দেখা দেখে। অনেকের অভিযোগ, তারা মাইক্রোসফট ৩৬৫ এর পরিষেবা ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়ছেন। খবর রয়টার্স।

জানা গেছে, আউটলুক ও মাইক্রোসফট টিমসের সার্ভার ডাউন হয়েছে। বাংলাদেশ এবং ভারতেওও এই পরিষেবা কাজ করছে না।

সফটওয়্যার জায়ান্টটির পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমরা বিষয়টি তদন্ত করছি এবং যত দ্রুত সম্ভব আপডেট করব।’

ওয়েবসাইট ট্র্যাকার, ডাউনডিটেক্টর থেকে জানা গেছে, রাত ৮টার দিকে থেকে মাইক্রোসফট আউটলুকের সার্ভার ডাউন হয়ে যায়। এরফলে মেইল পাঠাতে ও গ্রহণে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

ইতিমধ্যেই টুইটারসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় মাইক্রোসফটের পরিষেবা অচল হওয়া নিয়ে অভিযোগ করা হয়েছে। পাশাপাশি অনেকে বিভিন্ন মজাদার মিম শেয়ার করেছে। একজন টুইটারে লিখেছে, ‘অতিরিক্ত গরমের কারণে মাইক্রোসফট ৩৬৫ ক্লান্ত হয়ে পড়েছে।’

ডিবিটেক/বিএমটি